ইসরায়েলে টিকার চতুর্থ ডোজ অনুমোদন, পাবেন অধিক ঝুঁকিপূর্ণরা
মেডিভয়েস রিপোর্ট: করোনার অতি সংক্রামক ধরন অমিক্রন ঠেকাতে অপেক্ষাকৃত কম রোগ প্রতিরোধক্ষমতাসম্পন্ন নাগরিকদের চতুর্থ ডোজ টিকার অনুমোদন দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ অনুমোদন দেয়।
এএফপির খবরে বলা হয়েছে, নতুন করে করোনার সংক্রমণ বাড়ার প্রেক্ষাপটে চতুর্থ ডোজ টিকার অনুমোদন দিলো ইসরায়েল।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক নাচম্যান অ্যাশ সাংবাদিকদের বলেন, ‘রোগ প্রতিরোধক্ষমতা কম—এমন লোকদের জন্য তিনি চতুর্থ ডোজ টিকার অনুমোদন দেওয়া হয়েছে।’
গবেষণায় চতুর্থ ডোজের চমৎকার কার্যকারিতা প্রমাণিত হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, কম রোগ প্রতিরোধক্ষমতাসম্পন্ন মানুষেরা অমিক্রনে সংক্রমিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ আশঙ্কা থেকে গবেষণার আলোকে টিকার চতুর্থ ডোজ ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদনের আগে চতুর্থ ডোজের পরীক্ষামূলক প্রয়োগের অংশ হিসেবে ১৫০ স্বাস্থ্যকর্মীকে এ টিকা দেওয়া হয়।
গতকাল চার হাজারের বেশি মানুষের নতুন করে করোনা শনাক্ত হওয়ার কথা জানায় ইসরায়েলের স্বাস্থ্য কর্তৃপক্ষ, শনাক্তের দিক থেকে গত সেপ্টেম্বরের পর এক দিনে যা সর্বাধিক।
পরিস্থিতি ব্যাখ্যা করে ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী নিৎজান হরোইৎজ বলেন, ইসরায়েলে করোনার পঞ্চম ঢেউ চলছে। এ দফায় বেশির ভাগ মানুষই অমিক্রনে সংক্রমিত হচ্ছেন।
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
উপলক্ষ ফিফা ওয়ার্ল্ড কাপ
দেশের খেলোয়াড়দের জন্য মাইকেয়ারে ফ্রি হেলথ ক্যাম্প
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
উপলক্ষ ফিফা ওয়ার্ল্ড কাপ
দেশের খেলোয়াড়দের জন্য মাইকেয়ারে ফ্রি হেলথ ক্যাম্প
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক