২৭ ডিসেম্বর, ২০২১ ০৯:৪৭ পিএম
দেশে আরও এক ব্যক্তির দেহে অমিক্রন শনাক্ত
এ নিয়ে এখন পর্যন্ত তিনজনের শরীরে করোনার এই নতুন ভ্যারিয়েন্টের শনাক্তের তথ্য পাওয়া গেছে। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনে আরো এক ব্যক্তি আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত তিনজনের শরীরে করোনার এই নতুন ভ্যারিয়েন্টের শনাক্তের তথ্য পাওয়া গিয়েছে।
আজ সোমবার (২৭ ডিসেম্বর) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জায় (জিআইএসএআইডি) এই তথ্য দিয়েছে।
এর আগে বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেট দলের দুজনের শরীরে এই ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গিয়েছিল।
জিআইএসএআইডি’র তথ্য বলছে , অমিক্রন শনাক্ত ওই ব্যক্তির নমুনা গত ২৩ ডিসেম্বর সংগ্রহ করা হয়েছে। তিনি একজন পুরুষ এবং তার বয়স ৫৬ বছর। তিনি ঢাকায় অবস্থান করছেন।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি
বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি
বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এই বিভাগের সর্বাধিক পঠিত