২৭ ডিসেম্বর, ২০২১ ০৭:৫৭ পিএম

‘বুস্টার ডোজের জন্য আলাদা করে নিবন্ধন করতে হবে না’

‘বুস্টার ডোজের জন্য আলাদা করে নিবন্ধন করতে হবে না’
বুস্টার ডোজ নেওয়ার জন্য নতুন করে টিকা কার্ড ডাউনলোড করে সঙ্গে নিতে হবে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বুস্টার ডোজের জন্য আলাদা করে নিবন্ধন করতে হবে না বলে জানিয়েছেন সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ।

বিভাগ থেকে জানানো হয়েছে, ষাটোর্ধ্ব ও সম্মুখসারির যোদ্ধাদের মধ্যে যাঁরা দ্বিতীয় ডোজ ছয় মাস আগে নিয়েছেন, তাঁরা আগে বুস্টার ডোজ পাবেন। বুস্টার ডোজের জন্য আলাদা করে নিবন্ধন করতে হবে না।

আইসিটি বিভাগের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এ ডোজ দেওয়ার জন্য সুরক্ষা সাইট ও অ্যাপ প্রস্তুত। এখন স্বাস্থ্য বিভাগ তাদের সক্ষমতা অনুযায়ী টিকা দেবে। যাঁরা যে টিকা কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, তাঁরা সেই কেন্দ্র থেকে বুস্টার ডোজ পাবেন। এই ডোজের জন্য এসএমএস দেওয়া হবে। বুস্টার ডোজ নেওয়ার জন্য নতুন করে টিকা কার্ড ডাউনলোড করে সঙ্গে নিতে হবে।

১৯ ডিসেম্বর বুস্টার ডোজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, এই মুহূর্তে সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকা কার্যক্রম শুরু হচ্ছে না। আইসিটি মন্ত্রণালয় ২৮ ডিসেম্বর পর্যন্ত সময় নিয়েছে। এরপর থেকে অ্যাপের মাধ্যমে বুস্টার ডোজ কার্যক্রম শুরু হবে।

প্রসঙ্গত, চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় দেশের প্রথম ব্যক্তি হিসেবে করোনার টিকা নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনার বুস্টার ডোজ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক