১২ ডিসেম্বর, ২০২১ ১১:৩৯ এএম

ব্রাজিলে বিদেশি পর্যটকদের করোনা টিকা বাধ্যতামূলক

ব্রাজিলে বিদেশি পর্যটকদের করোনা টিকা বাধ্যতামূলক
ব্রাজিলের সুপ্রিম কোর্টের এক বিচারক রায় দিয়েছেন।

মেডিভয়েস ডেস্ক: ব্রাজিলে বিদেশি পর্যটকদের জন্য করোনাভাইরাসের টিকা বাধ্যতামূলক করেছে দেশটির সুপ্রিম কোর্ট। ব্রাজিলের সুপ্রিম কোর্টের এক বিচারপতি এ রায় দিয়েছেন। খবর বিবিসির।

রায়ে বিচারপতি লুইস রবার্তো বারোসো বলেন, বিদেশি পর্যটকদের দেশে প্রবেশের জন্য অবশ্যই কোভিড-১৯ টিকার সনদপত্র প্রদান করতে হবে এবং অমিক্রন ভেরিয়েন্ট বিস্তার রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

রায়ে তিনি আরো বলেন, যেসব দেশ এখনো তাদের বেশিরভাগ জনসংখ্যাকে টিকা দিতে সক্ষম হয়নি, তাদের জন্য পাঁচ দিন কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক। তবে কবে নাগাদ এ রায় বাস্তবায়ন হবে তা এখনও স্পষ্ট নয়।

সুপ্রিম কোর্টের দেওয়া এই রায়কে রাষ্ট্রপতি জাইর বলসোনারোর আরেকটি পরাজয় হিসবে দেখা হচ্ছে। কারণ পর্যটকদের প্রবেশে টিকা বাধ্যতামূলক করার বিষয়ে দেশটির স্বাস্থ্য সংস্থার অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন তিনি।

এদিকে অমিক্রন ভেরিয়েন্টের কারণে ইতিমধ্যে বেশ কয়েকটি রাষ্ট্রীয় আয়োজন বাতিল করা হয়েছে। রিও ডি জেনিরো কোপাকাবানা সমুদ্র সৈকতে ৩১ ডিসেম্বর হতে যাওয়া বিখ্যাত আতশবাজি প্রদর্শন অনুষ্ঠান টানা দ্বিতীয় বছরের মতো বাতিল করা হয়েছে।

মহামারী শুরু হওয়ার পর ব্রাজিলে ২২ মিলিয়ন করোনায় সংক্রমিত হয়েছে এবং মারা গেছেন ছয় লাখ ১৬ হাজার মানুষ। এ ছাড়া দেশটিতে ইতিমধ্যে প্রায় ৬৫ শতাংশ মানুষের টিকা নেওয়া সম্পন্ন হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে চার জনের শরীরে অমিক্রন ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও