০৫ ডিসেম্বর, ২০২১ ০৫:২৫ পিএম

দুই ডোজ টিকা নিয়েও করোনায় ঢাবি শিক্ষকের মৃত্যু

দুই ডোজ টিকা নিয়েও করোনায় ঢাবি শিক্ষকের মৃত্যু
অধ্যাপক ড. মাহমুদ হাসান।

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ রোধে দ্বিতীয় ডোজ টিকা নিয়েও করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৎস্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহমুদ হাসান।

আজ রোববার (৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

গণমাধ্যমকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে ঢাবি মৎস্য বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘অধ্যাপক মাহমুদ হাসান গত ৭-৮ দিন ধরে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। তিনি দুই ডোজ করোনার ভ্যাকসিনও দিয়েছেন। তারপরও উনার করোনা পজিটিভ ছিল এবং করোনায় আক্রান্ত হয়েই মৃত্যুবরণ করলেন। তিনি বিভাগের একজন নিবেদিত শিক্ষক ছিলেন। উনার মৃত্যুতে আমরা সবাই মর্মাহত।’

এদিকে অধ্যাপক ড. মাহমুদ হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এক শোকবার্তায় তিনি বলেন, ‘অধ্যাপক ড. মাহমুদ হাসান ছিলেন অত্যন্ত সৎ, বিনয়ী, নম্র ও সজ্জন চরিত্রের শিক্ষক ও গবেষক। বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। মৎস্য চাষ বিষয়ে বিশেষজ্ঞ এ গুণী শিক্ষকের রয়েছে অনেক উদ্ভাবন ও মৌলিক গবেষণা।’ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক