০৪ ডিসেম্বর, ২০২১ ১০:৪৪ এএম

সৌদিতে বুস্টার ডোজ বাধ্যতামূলক, ফেব্রুয়ারিতে কার্যকর

সৌদিতে বুস্টার ডোজ বাধ্যতামূলক, ফেব্রুয়ারিতে কার্যকর
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ গ্রহণ করতে হবে। ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ঠেকাতে টিকার বুস্টার ডোজ বাধ্যতামূলক করার কথা জানিয়েছে দেশটি। শুক্রবার (০৩ ডিসেম্বর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তার মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

ওই বার্তার বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, ১৮ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ গ্রহণ করতে হবে। করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের পর যদি আট মাস পেরিয়ে যায়, তাহলে তাদের জন্য বুস্টার ডোজ (তৃতীয় ডোজ) গ্রহণ বাধ্যতামূলক। এই সিদ্ধান্ত আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। 

খবরে বলা হয়েছে, সেদিন থেকে বুস্টার ডোজ ছাড়া আর তাওয়াক্কালনা এপে ইমিউন শো করবে না।

তাওক্কালনা এপে ইমিউন শো না করলে নিম্নোক্ত ক্ষেত্রসমূহে প্রবেশাধিকার সীমিত থাকবে-

যে কোনো প্রকার আর্থিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক, বিনোদনমূলক ও স্পোর্টস প্রতিষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে।

যে কোনো প্রকার সাংস্কৃতিক, বিনোদনমূলক, সামাজিক ও শিক্ষামূলক অনুষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে।

যে কোনো প্রকার সরকারি, বেসরকারি ও প্রাইভেট প্রতিষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে।

সৌদি আরবে কাজের উদ্দেশ্যে কিংবা সেবাগ্রহণের উদ্দেশ্যে যে উদ্দেশ্যেই গমন করা হোক। বিমানে আরোহন ও গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রে।

খবরে বলা হয়েছে, এতদিন তাওয়াক্কালনা এপে ইমিউন শো করার জন্য শর্ত ছিল দুই ডোজ টিকাগ্রহণ সম্পন্ন করা। এই নির্দেশনার ফলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে তিন ডোজ সম্পন্ন করা বাধ্যতামূলক হলো।

প্রসঙ্গত, সম্প্রতি আফ্রিকাতে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর সৌদি আরবেও উত্তর আফ্রিকা ফেরত এক ব্যক্তির শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
তুরস্ক-চীন ১৫ বিলিয়ন ডলারের চুক্তি

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের অঙ্গীকার

তুরস্ক-চীন ১৫ বিলিয়ন ডলারের চুক্তি

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের অঙ্গীকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও