০৩ ডিসেম্বর, ২০২১ ০৬:২৯ পিএম

১৫ চিকিৎসকের প্রেষণ মঞ্জুর

১৫ চিকিৎসকের প্রেষণ মঞ্জুর
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ আবদুল কাদেরের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ১৫ চিকিৎসকের প্রেষণ মঞ্জুর করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩০ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘নিম্নবর্ণিত চিকিৎসকদেরকে তাঁদের নামের পাশে বর্ণিত কোর্স ও মেয়াদে অধ্যয়নের জন্য নিম্নোক্ত শর্তে নির্দেশক্রমে প্রেষণ মঞ্জুর করা হলো।’

‘প্রেষণকালে সংশ্লিষ্ট চিকিৎসকরা চিকিৎসাসেবা অব্যাহত রাখবেন। তারা করোনা রোগের চিকিৎসায় দায়িত্বপ্রাপ্ত থাকলে দায়িত্ব পালনের পর কিংবা স্থানীয় নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কর্তৃক করোনা রোগের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হবে না মর্মে প্রত্যয়ন ও ছাড়পত্র স্বাস্থ্যের মহাপরিচালকে নিশ্চিত করবেন,’ বলা হয় প্রজ্ঞাপনে।

এতে আরও বলা হয়েছে, ‘প্রেষণকালীন চিকিৎসকগণ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ থাকবেন। এ সময়ে জন্য তারা স্বাস্থ্য অধিদপ্তর হতে বেতন ভাতাদি গ্রহণ করবেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস-এ বিধিমোতাবেক মুভইনও মুভআউট হবেন।’

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক,  স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ ফরমস ও প্রকাশনা অফিসের উপ-নিয়ন্ত্রক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক