৩০ নভেম্বর, ২০২১ ০৭:১১ পিএম

পরিচালক হিসেবে পদায়ন পেলেন তিন চিকিৎসক

পরিচালক হিসেবে পদায়ন পেলেন তিন চিকিৎসক
স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য সার্ভিসে কর্মরত তিন কর্মকর্তাকে পরিচালক হিসেবে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের তিন কর্মকর্তাকে তাঁদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হল।’

পদায়ন পাওয়া চিকিৎসকরা হলেন, স্বাস্থ্য অধিদপ্তরের রংপুর বিভাগের পরিচালক দপ্তরের উপপরিচালক ডা. আবু মো. জাকিরুল ইসলাম, গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. তপন কান্তি সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. বিধান চন্দ্র সেন গুপ্ত।

এতে আরও বলা হয়েছে, ‘বদলি ও পদায়নকৃত কর্মকর্তারা আগামী তিন কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় চতুর্থ দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন।’

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক