২৭ নভেম্বর, ২০২১ ০৪:৪৯ পিএম
চট্টগ্রামে ৪.২ মাত্রার ভূকম্পন অনুভূত
আজ বিকেল ৩টা ৪৭ মিনিট ১৬ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়েছে।
মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রামে রিখটার স্কেলের মাত্রা ৪ দশমিক ২ মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২৭ নভেম্বর) বিকেলে ৩টা ৪৭ মিনিট ১৬ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অধিদপ্তরের ওয়ারলেস সুপারভাইজার জহিরুল ইসলাম।
তিনি বলেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমার-ভারত সীমান্তে। শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে ৫ দশমিক ৮ মাত্রার যে ভূমিকম্পে বাংলাদেশের বিভিন্ন এলাকা কেঁপেছিল, আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল ওই একই এলাকার কাছাকাছি।
রিখটার স্কেলে এর মাত্রা ৪ দশমিক ২ বলেও জানান জহিরুল ইসলাম।
এর আগে শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল চট্টগ্রাম থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৪২ কিলোমিটার।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এই বিভাগের সর্বাধিক পঠিত