০৬ নভেম্বর, ২০২১ ০৫:৪২ পিএম

চট্টগ্রামে হচ্ছে নতুন সরকারি ডেন্টাল কলেজ

চট্টগ্রামে হচ্ছে নতুন সরকারি ডেন্টাল কলেজ
চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তারে নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ডেন্টাল কলেজ স্থাপনের লক্ষে প্রস্তাবিত স্থান সরেজমিন পরিদর্শন করেন।

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রামে পূর্ণাঙ্গ সরকারি ডেন্টাল কলেজ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। প্রাথমিকভাবে কলেজের জন্য চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানাধীন গোঁয়াছি বাগান এলাকায় সাড়ে তিন একর জমি নির্ধারণ করা হয়েছে।

আজ শনিবার (৬ নভেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তারে নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ডেন্টাল কলেজ স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত স্থান সরেজমিন পরিদর্শন করেন।

এ সময় তারা বলেন, ‘অত্যাধুনিক পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজটি প্রতিষ্ঠার মাধ্যমে চট্টগ্রামের মানুষের দ্বোরগোড়ায় পৌঁছে যাবে ওরাল অ্যান্ড ডেন্টাল চিকিৎসাসেবা’

পরিদর্শন টিমে ছিলেন চমেক ডেন্টাল ইউনিট বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আকরাম পারভেজ চোধুরী, স্থাপত্য অধিদপ্তরের প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধি এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সহকারী সচিব মোহাম্মদ আবদুল কাদের প্রমুখ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক