বিএসএমএমইউতে জেলহত্যা দিবস পালিত
মেডিভয়েস রিপোর্ট: যথাযোগ্য মর্যাদায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শোকাবহ জেলহত্যা দিবস পালিত হয়েছে। বুধবার (৩ নভেম্বর) এ দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
এ দিকে ৩ নভেম্বর ১৯৭৫ সালের শহীদ জাতীয় চার নেতার স্মৃতির স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং জাতীয় চার মহান জাতীয় নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রীসভার সদস্য ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার আত্মত্যাগের কথা স্মরণে রাখতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থেকে অসাম্প্রদায়িক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, জাতীয় চার নেতার হত্যাকান্ডের সাথে যারা জড়িত দুস্কৃতিকারীদের গ্রেফতার করে রায় অবশ্যই কার্যকর করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএসএমএমইউর প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রো-ভিসি (প্রশাসন) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, হল প্রভোস্ট অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান প্রমুখ।