০২ নভেম্বর, ২০২১ ০৫:১২ পিএম

গাইনি বিভাগের ১২ চিকিৎসককে অধ্যাপক হিসেবে পদোন্নতি

গাইনি বিভাগের ১২ চিকিৎসককে অধ্যাপক হিসেবে পদোন্নতি
১২ চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানের অবস অ্যান্ড গাইনি বিভাগে কর্মরত ১২ চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (২ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এস. এস. বি) সুপারিশের প্রেক্ষিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ টাকা ৫৬,৫০০-৭৪৪০০/- বেতনক্রমে পার্শ্বে বর্ণিত বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো।’

অধ্যাপক হলেন যেসব চিকিৎসক, ঢাকা মেডিকেল কলেজের ডা. ফারজানা সোহায়েল, ডা. তাবাসসুম গনি, ডা. সেতারা বিনতে কাসেম ও ডা. আনোয়ারা বেগম, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ডা. দিলরুবা জেবা, কুমিল্লা মেডিকেল কলেজের ডা. সরতাজ বেগম, ময়মনসিংহ মেডিকেল কলেজের ডা. এস এম নাহিদা আক্তার, শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের ডা. সৈয়দা নাজিয়া আখতার, রংপুর মেডিকেল কলেজের ডা. সারমিন সুলতানা ও ডা. শাহী ফারজানা তাসমীন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডা. খায়রুন নাহার ও নিলুফার নাসরিন আভা। 

‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং এ আদেশ জনস্বার্থে জারি করা হলো’, বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিবের একান্ত সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, স্বাস্থ্যমন্ত্রী একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক