২৪ অক্টোবর, ২০২১ ১১:৩১ এএম

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চট্টগ্রামে চিকিৎসকদের মানববন্ধন

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চট্টগ্রামে চিকিৎসকদের মানববন্ধন
হিন্দু ডক্টর’স অ্যাসোসিয়েশনের মানবন্ধনে চমেক অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানিয়েছে হিন্দু ডক্টর’স অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম। শনিবার (২৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে চট্টগ্রামের সর্বস্তরের চিকিৎসক ও নার্সরা মানববন্ধন ও সমাবেশ করে এ প্রতিবাদ জানান।

অনুষ্ঠানে বক্তারা সাম্প্রতিক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, যেভাবে মন্দির এবং বাড়িঘরে হামলা হয়েছে, তাতে তাঁরা ভীতসন্ত্রস্ত ও ক্ষুব্ধ। এ ধরনের মানসিক যন্ত্রণা তাঁদের স্বাভাবিক জীবনে প্রভাব ফেলেছে। তাঁরা এসব ঘটনায় অবিলম্বে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ প্রতিবাদ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সাহেনা আক্তার। বক্তব্য দেন শিশুরোগ বিশেষজ্ঞ বাসনা মুহুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রণয় দত্ত, চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষক সুভাষ মজুমদার, চন্দন দাশ, সৌমেন সরকার, জ্যেষ্ঠ চিকিৎসক শ্রী প্রকাশ বিশ্বাস, বিএমএ চট্টগ্রাম শাখার নির্বাহী সদস্য অসীম কুমার চৌধুরী, রাজদ্বীপ বিশ্বাস প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক