১২ অক্টোবর, ২০২১ ০৫:৩৩ পিএম

‘সঠিক চিকিৎসায় আর্থ্রাইটিসও ভালো করা সম্ভব’

‘সঠিক চিকিৎসায় আর্থ্রাইটিসও ভালো করা সম্ভব’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সঠিক চিকিৎসার মাধ্যমে আর্থ্রাইটিস এর মতো দীর্ঘ মেয়াদি রোগও ভালো করা সম্ভব বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। 

আজ মঙ্গলবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি ও ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের উদ্যোগে বিশ্ব আর্থ্রাইটিস দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএসএমএমইউ ভিসি বলেন, ‘মানুষের শরীরে জয়েন্টে ব্যাথা এখন সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো হচ্ছে। এটি একটি ক্রনিক বা দীর্ঘমেয়াদী রোগ যাতে পৃথিবীতে কোটি কোটি মানুষ অসুস্থ থাকায় অর্থনৈতিক কার্যক্রমে বিশাল ক্ষতির কারণ হচ্ছে। এসব বিষয়ে চিকিৎসা ও গবেষণা বাড়াতে হবে।’

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে রিউমাটোলজি বিভাগ ও ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের উদ্যোগে বিশ্ব আর্থ্রাইটিস দিবস পালিত হয়। ‘আর নয় দেরি সম্পৃক্ত হই আজই, বিশ্ব আর্থ্রাইটিস দিবস’ প্রতিপাদ্য নিয়ে রিউমাটোলজি বিভাগ কর্তৃক এ ব্লকের অডিটোরিয়াম ও ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের উদ্যোগে একটি র‌্যালি ও শহীদ ডা. মিলন হলে এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। 

এসব কর্মসূচিতে বক্তারা বলেন, সারাবিশ্বে প্রায় ২২.৭ ভাগ (৫৪.৪ মিলিয়ন) প্রাপ্ত বয়স্ক মানুষ আর্থ্রাইটিস বা বাত রোগে আক্রান্ত। এর মধ্যে শতকরা ২৩.৫ ভাগ পুরুষ এবং ১৮.১ ভাগ মহিলা। বাত রোগ অন্য সাধারণ রোগের মতো শুধু ওষুধ দিয়ে চিকিৎসা করে এর ভয়াবহতা এড়ানো সম্ভব নয়। এটা শুধু শারীরিকভাবেই পঙ্গুত্ব তৈরি করে না বরং মানসিকভাবে ও সামাজিকভাবেও রোগীকে হীনমন্যতায় ফেলে দেয়। 

আলোচকরা জানান, বাত রোগের ভয়াবহতা মোকাবেলার লক্ষ্যে বিএসএমএমইউর ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগে বাতরোগ আক্রান্ত রোগীদের চিকিৎসা, পূনর্বাসন ও জীবন যাত্রার সাথে অভিযোজনের জন্য সহযোগী অধ্যাপক ডা. মশিউর রহমান খসরু এর তত্ত্বাবধানে রিউম্যাটোলজি রিহ্যাবিলিটেশন ক্লিনিক পরিচালনা করচে। যেখানে প্রতি মঙ্গলবার সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত বিনামূল্যে বাতরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এই ক্লিনিকে এখন প্রতিবছর প্রায় এক হাজারের অধিক রোগীকে চিকিৎসাসহ জীবনযাত্রার পদ্ধতি সম্পর্কে শিক্ষাদান করা হয় এবং এ পর্যন্ত মোট তিন হাজার রোগীকে সেবাদান করা হয়েছে। এছাড়াও এই ক্লিনিক থেকে এখন পর্যন্ত ৬টি গবেষণা সম্পন্ন করা হয়েছে এবং আরও ৬ টি চলমান আছে।

রিউমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মিনহাজ রহিম চৌধুরীর সভাপতিত্বে এসব অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ  উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. মাসুদা বেগম, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স অ্যান্ড হসপিটালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ, রিউমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে
হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক