১০ অক্টোবর, ২০২১ ০৩:৪৫ পিএম

জানুয়ারির মধ্যে ৮ কোটি মানুষকে দুই ডোজ টিকা প্রদান: স্বাস্থ্যমন্ত্রী

জানুয়ারির মধ্যে ৮ কোটি মানুষকে দুই ডোজ টিকা প্রদান: স্বাস্থ্যমন্ত্রী
বিসিপিএসের প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মাসের মধ্যে দেশের আট কোটি মানুষকে করোনার দুই ডোজ টিকা দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

আজ রোববার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। 

জাহিদ মালেক জানান, ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের করোনার টিকা দেবে সরকার। জন্মনিবন্ধন সনদের মাধ্যমে শিশুরা এই টিকার জন্য নিবন্ধন করতে পারবে। 

জাহিদ মালেক বলেন, দেশে করোনার সংক্রমণ কমে এসেছে। হাসপাতালে সাধারণ ও আইসিইউ শয্যা অনেক খালি পড়ে আছে। হাসপাতালে করোনার রোগীর চাপ অনেক কম। দেশে অনেকটা স্বস্তিদায়ক পরিস্থিতি ফিরে এসেছে।

ব্রিফিংয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনার টিকা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক