২৮ সেপ্টেম্বর, ২০২১ ০৬:১২ পিএম

প্রধানমন্ত্রীর জন্মদিনে দেশব্যাপী গণটিকা কর্মসূচি পালিত

প্রধানমন্ত্রীর জন্মদিনে দেশব্যাপী গণটিকা কর্মসূচি পালিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন স্মরণে সারাদেশে গণটিকা কর্মসূচি পালিত হয়েছে। ৭৫ লাখ মানুষকে টিকাদানের লক্ষ্যমাত্রায় এ কর্মসূচি বাস্তবায়নে সরকারি, বেসরকারি ও সেচ্ছাসেবীসহ ৮০ হাজার মানুষ অংশ নিয়েছে।

আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল নয়টা থেকে ইউনিয়ন, ওয়ার্ড থেকে শুরু করে সিটি কর্পোরেশনসহ সারাদেশে  অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী একযোগে ৭৫ লাখ মানুষকে করোনা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিনব্যাপী টিকাদান কর্মসূচি পালিত হয়েছে। ইউনিয়ন, ওয়ার্ড থেকে শুরু করে সিটি কর্পোরেশন ও শহর এলাকায় কর্মসূচি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে সরকারি, বেসরকারি ও সেচ্ছাসেবীসহ ৮০ হাজার মানুষ অংশ নিয়েছেন। 

ধানমন্ডিতে কর্মসূচি পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব বলেন, ‘সারাদেশে একযোগে টিকাদান কর্মসূচি সুষ্ঠুভাবে পালিত হচ্ছে। দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে টিকাদান কর্মসূচিতে অংশ নিয়েছে। এই কর্মসূচি আমাদের লক্ষ্যমাত্রা পুরণ না হওয়া পর্যন্ত চলমান থাকবে।’

এদিকে বেলা ৫টা পর্যন্ত যেসব কেন্দ্রে লক্ষ্যমাত্রা পুরণ হয়নি সেসব কেন্দ্রে টিকাদান চলমান রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক