ড. খোন্দকার মেহেদী আকরাম
এমবিবিএস, এমএসসি, পিএইচডি,
সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট, শেফিল্ড ইউনিভার্সিটি, যুক্তরাজ্য।
০৯ অগাস্ট, ২০২১ ০৬:৪৪ পিএম
গণটিকা কার্যক্রমে কতটা সহায়ক সুরক্ষা অ্যাপস
বাংলাদেশে গণটিকার মাধ্যমে একদিনে দেওয়া হলো প্রায় ৩০ লক্ষ ডোজ ভ্যাকসিন। এতেই বোঝা যায় বাংলাদেশের টিকা দেওয়ার ক্যাপাসিটি ভারতের চেয়েও বেশী।
৭ তারিখের ভ্যাকসিন কার্যক্রম থেকে এটা পরিস্কার যে ‘সুরক্ষা অ্যাপের’ জটিলতা গণটিকা কার্যক্রমে কতটা অন্তরায়। আমার মতে অ্যাপ এবং এনআইডি এই দুটি পদ্ধতিই ব্যাবহার করে টিকা দেওয়া উচিত, বিশেষ করে গ্রামাঞ্চলে।
তবে বাংলাদেশে যে পরিমান টিকা মজুদ আছে তা দিয়ে হয়তো সর্বোচ্চ আরো দুই রাউন্ড এই ধরনের গণটিকা কার্যক্রম চালানো সম্ভব।
আমি যতদূর জানি সরকারের কাছে প্রায় দের কোটি ডোজ ভ্যাকসিন মজুদ আছে। এর অর্ধেক সংখ্যক দ্বিতীয় ডোজের জন্য সংরক্ষন করতে হবে।
খুব দ্রুত বিপুল পরিমান ভ্যাকসিন সংগ্রহ না করতে পারলে এ ধরনের বৃহৎ পরিসরে গণটিকা কার্যক্রম চালানো সম্ভব না।
এত বড় কর্মযজ্ঞে দুই একটি বিশৃঙ্খল ঘটনা ঘটতেই পারে। তবে ৭ তারিখের গণটিকা কর্যক্রমের সফলতা অনেকগুন বেশী।