২১ সেপ্টেম্বর, ২০২১ ১০:১৭ পিএম

আইএপিডির সদস্য পদ পেলো বিএসপিডি

আইএপিডির সদস্য পদ পেলো বিএসপিডি
আনন্দ উদযাপন অনুষ্ঠানে বিএসপিডির নেতৃবৃন্দ।

মেডিভয়েস রিপোর্ট: শিশু দন্ত চিকিৎসকদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রির (আইএপিডি) সদস্য পদ পেয়েছে বাংলাদেশ সোসাইটি অব পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি (বিএসপিডি)।

আন্তর্জাতিক সংগঠনের স্বীকৃতি প্রাপ্তিতে সোমবার (২০ সেপ্টেম্বর) ঢাকা ডেন্টাল কলেজের (ডিডিসি) অডিটোরিয়ামে আনন্দ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে বিএসপিডি।

ডিডিসির পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক ও বিএসপিডির সাংগঠনিক সম্পাদক ডা. ইকরামুল আহমদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. হুমায়ুন কবীর বুলবুল।

অনুষ্ঠানে অতিথি হিসেবে অনলাইনে ভার্চয়ালি সংযুক্ত হন সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রির (এসএএপিডি) সভাপতি অধ্যাপক ডা. বীরিন্দর গোয়াল ও সাধারণ সম্পাদক ডা. গায়নেন্দ্র কুমার।

অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন বিএসপিডি সভাপতি অধ্যাপক ডা. কাজী মেহেদি-উল-আলম। স্বাগত বক্তব্য রাখেন বিএসপিডির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. উম্মে সালমা আব্দুল্লাহ। অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন বিএসপিডির সহ-সভাপতি ডা. শরিফুল ইসলাম।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক