২১ সেপ্টেম্বর, ২০২১ ০৯:৫৮ পিএম

শেবাচিমে বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটির ‘এক বাক্স হাসি’

শেবাচিমে বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটির ‘এক বাক্স হাসি’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটির (বিএমএসএস) শের-ই বাংলা মেডিকেল কলেজ (শোবচিম) লোকাল কমিটির দুই স্ট্যান্ডিং কমিটি এসসিওপিএইচ ও এসসিওআরপি এবং ব্লাডম্যানের যৌথ উদ্যোগে ‘এক বাক্স হাসি’ নামক সচেতনতা ও বিতরণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গত ২০ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত একমাস ব্যাপী এ কর্মসূচির মাধ্যমে খাদ্য বিতরণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। 

কর্মসূচির উদ্দেশ্যের বিষয়ে আয়োজকরা জানান, একমাস ব্যাপী আয়োজিত এই কর্মসূচির প্রধান উদ্যেশ্য ছিল, সাধারন মানুষের মধ্যে কোভিড-১৯ এর ডেল্টা ভ্যারিয়েন্টের বিষয়ে সচেতনতা, করোনাকলীন ডেঙ্গু জ্বর মোকাবেলা, ভ্যাকসিনেশনের সুবিধা ইত্যাদি বিষয়ে সচেতনতা তৈরি করা এবং প্রথমিকভাবে করোনাকালীন আর্থিক সুবিধাবঞ্চিত ৪ জন সদস্যের ৩০টি পরিবারের ১২০ জনের মধ্যে একমাসের জন্য পর্যাপ্ত খাদ্য বিতরণ করার উদ্দেশ্যে মাস ব্যাপী অর্থ সংগ্রহ করা।  

এ বিষয়ে বিএমএসএসের ভাইস প্রেসিডেন্ট অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডা. সোহালী হাসান বলেন, ‘আমরা অনেক আনন্দিত আমাদের এই উদ্যোগটি সুন্দরভাবে আয়োজন করতে পেরেছি। যার মাধ্যমে আমরা ১৪৮ জন সুবিধাবঞ্চিত মানুষকে একমাসের খাদ্য সামগ্রী বিতরণ করেছি। অনলাইন ও অফলাইনে এটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আশা করি বিএমএসএস শের-ই বাংলা মেডিকেল কলেজ লোকাল কমিটি সামনে আরও মানবসেবামূলক স্বেচ্ছাসেবী কাজ করবে।’ 

ব্লাডম্যানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. শাহারিয়ার হাসান জিসান বলেন, ‘দেশের মানুষের পাশে আমাদের তরুণ সমাজ সবসময়ই ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আপনাদেরকে নিয়েই আমরা মানুষের দুঃখ-কষ্ট লাঘবে সবসময় পাশে থাকতে চাই।’

সংগঠনটি গত ১১ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরে ৪ সদস্যের ২০টি পরিবার, ১৯ সেপ্টেম্বর মুন্সিগঞ্জে ১৫টি পরিবার এবং সর্বশেষ ২০ সেপ্টেম্বর শেবাচিম ও এর হোটেলে কর্মরত ৫৩ জন ওয়ার্ডবয় ও আয়াদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, ২৫ কেজি চাল, ৫ কেজি ডাল, ৫ লিটার তেল, ৫ কেজি আলু, ১ কেজি পেয়াজ, আধ কেজি লবণ এবং একটি সাবান।

এছাড়াও সংগঠনটি বরিশালে সাধারণ জনগণের মধ্যে মাস্ক বিতরণ এবং করোনাকালীন সময়ে করনীয় সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে একটি সেমিনারের আয়োজন করে।

অনলাইনভিত্তিক কার্যক্রমটিতে পোস্টার, ইনফোগ্রাফিকস প্রকাশিত হয়েছে। সচেতনতা তৈরি এবং অর্থ সংগ্রহের বিষয়টি তরান্বিত করার লক্ষ্যে দুইটি অনলাইন সেমিনার আয়োজন করা হয়েছে। এছাড়াও সচেতনতামূলক একটি ভিডিও প্রকাশিত হয়েছে। এসকল কর্মসূচিতে অংশগ্রহণ করেন, জনপ্রিয় অভিনেতা ও নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডা. এজাজুল ইসলাম, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ, গ্রীণলাইফ মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ডা. তানজিনা হোসাইন, আসগর আলী হাসপাতালের ক্রিটিকাল কেয়ার মেডিসিনের সহকারী অধ্যাপক ও সহযোগী কনসালটেন্ট ডা. মো. রবিউল হালিম প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক