০৮ সেপ্টেম্বর, ২০২১ ০৪:০২ পিএম

বিএসএমএমইউতে নিউরোসার্জারিক্যাল স্কিল ল্যাব চালু

বিএসএমএমইউতে নিউরোসার্জারিক্যাল স্কিল ল্যাব চালু
নিউরোসার্জারিক্যাল স্কিল ল্যাব চালুর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরোসার্জারি বিভাগে নিউরোসার্জারিক্যাল স্কিল ল্যাব চালু করা হয়েছে। আজ বুধবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ ল্যাবের উদ্বোধন করেন।

সূত্রে জানা যায়, নিউরোসার্জারি বিভাগের শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে এগিয়ে নেওয়া এবং ছাত্র-ছাত্রীদের হাতে কলমে বাস্তবসম্মত শিক্ষা ও প্রশিক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে এই ল্যাব চালু করা হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউ উপাচার্য বলেন, ‘আমাদের লক্ষ্য প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে আসা রোগীরা  সর্বাধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করে রোগীদেরকে বিদেশে যাওয়া থেকে বিরত রাখা। এই উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ ও সংশ্লিষ্ট অফিসগুলোর সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।’

একইসঙ্গে বিশ্বের বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও সর্বাধুনিক যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমে সুপার স্পেশালিটির উপর গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে করোনাকালে সাধারণ রোগীদেরকে সর্বোত্তম সেবা প্রদানের মাধ্যমে চিকিৎসা পেশায় অনন্য অবদান রাখায় রিয়েল হিরো’স এ্যাওয়ার্ডস ২০২১ পাওয়ায় বিএসএমএমএমইউ উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

নিউরোসার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আখলাক হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল প্রমুখ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক