২৯ অগাস্ট, ২০২১ ০৯:০১ পিএম

করোনায় স্থগিত ডেন্টাল ভর্তি পরীক্ষা ১০ সেপ্টেম্বর

করোনায় স্থগিত ডেন্টাল ভর্তি পরীক্ষা ১০ সেপ্টেম্বর
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: করোনা পরিস্থিতিতে পিছিয়ে যাওয়া ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। স্থগিত হওয়া ডেন্টাল ভর্তি পরীক্ষাটি আগামী ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

আজ রোববার (২৯ আগস্ট) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘২০২০-২০২১ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটসমূহে ১ম বর্ষ বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা কোভিড-১৯ প্রটোকল বা কোভিড-১৯ ন্যাশনাল টেকনিক্যাল এ্যাডভাইজারি কমিটির মতামত অনুযায়ী সকল প্রকার স্বাস্থ্যবিধি-প্রতিপালন করে আগামি ১০ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।’

ভর্তিচ্ছুরা আগামী ৬ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে করোনা পরিস্থিতিতে দফায় দফায় পিছিয়ে যাওয়া ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ডেন্টাল ভর্তি পরীক্ষা ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার ব্যাপারের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রাথমিক অনুমোদন দিয়েছে বলে জানায় অধিদপ্তর সূত্র।

এ তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির গত ৮ আগস্ট বিকেলে মেডিভয়েসকে বলেন, ‘গত সপ্তাহে একটি অনলাইন মিটিং হয়েছে। স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে এ রকম সিদ্ধান্ত হয়েছে। তবে এ নিয়ে আরও মিটিং হবে।’

প্রসঙ্গত, গত ৬ জুন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. একেএম আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়। তবে এদিন ভর্তি পরীক্ষার নতুন কোনো তারিখ জানানো হয়নি।

সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য ৫৩ হাজার ৪ জন আবেদন করেছেন। সে হিসাবে এবারের পরীক্ষায় প্রতিআসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৯৭ জন শিক্ষার্থী।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেন্টাল ভর্তি পরীক্ষা
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক