২৫ অগাস্ট, ২০২১ ০৪:৪৪ পিএম

ঢাবির ৩ ব্যাচের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

ঢাবির ৩ ব্যাচের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ছবি: প্রতীকী

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের সাপ্লিমেন্টারি লিখিত পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। আজ বুধবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী ৩ অক্টোবর থেকে শুরু হওয়া এসব পরীক্ষা চলবে ১৪ অক্টোবর পর্যন্ত।

এতে বলা হয়, ঢাবি অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর মে ও জুলাই ২০২১ সেশনের নতুন ও পুরাতন সিলেবাসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ৩ অক্টোবর থেকে শুরু হয়ে ১৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

এর মধ্যে প্রথমবর্ষের লিখিত পরীক্ষা ৩ থেকে ১৪ অক্টোবর, দ্বিতীয় বর্ষের ৩ ও ৫ অক্টোবর এবং তৃতীয় বর্ষের লিখিত পরীক্ষা ৭, ১০ ও ১২ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়াও তাদের ব্যবহারিক পরীক্ষা যথাক্রমে ২০, ১২ ও ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে।

সকল পরীক্ষা নিজ নিজ মেডিকেল কলেজে অনুষ্ঠিত হবে বলে রুটিনে উল্লেখ করা হয়েছে।

এর আগে করোনা পরিস্থিতি স্থিতিশীল থাকলে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হবে বলে জানান ঢাবি মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী।

পরীক্ষার সম্ভাব্য তারিখ জানিয়ে তিনি মেডিভয়েসকে বলেন, ‘ফাইনাল প্রফেশনাল পরীক্ষা সেপ্টেম্বরের ১৫/১৬ তারিখে শেষ হয়ে যাবে। এর পর অক্টোবরের প্রথম সপ্তাহে ওদের পরীক্ষা শুরু করার পরিকল্পনা রয়েছে। তারা সংখ্যায় কম। এ দিকে সরকার ফাইনাল প্রফ আর দ্বিতীয় প্রফের শিক্ষার্থীদের কলেজ খুলে দেওয়ার চিন্তা-ভাবনা করছে। এসব কারণে দুটি দিক বিবেচনা করেই একটু পরিকল্পিতভাবে হিসাব করে এগুতে হবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে আবার ঝামেলায় পড়তে হবে। পরীক্ষা সামনে রেখে সেপ্টেম্বরের মাঝামাঝিতে তারা হোস্টেলে চলে আসবে। তারা সংখ্যায় কম হওয়ায় কোনো সমস্যা হবে না। চেষ্টা থাকবে অক্টোবরের মধ্যেই রিটেন-ভাইভা সম্পন্ন করার। এর পর নভেম্বরের ১৫/২০ তাখের মধ্যে ফলাফল দেওয়ার।’  

প্রসঙ্গত, দেশে করোনা সংক্রমণ শুরু পর গত বছর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় এবং ২৬ মার্চ থেকে লকডাউন ঘোষণা করা হয়। এরপর লকডাউন তুলে দেওয়া হলেও শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ধাপে ধাপে বাড়ানো হয়। এর মধ্যে গত ১৩ জুন থেকে স্কুল-কলেজ খোলা এবং শিক্ষাকার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে করোনা পরিস্থির অবনতি হওয়ায় ছুটির মেয়াদ ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়।

লকডাউনের কারণে ব্যাহত হয় মেডিকেল শিক্ষা কার্যক্রমও। দফায় স্থগিত হয়ে যায় বিভিন্ন প্রফ ও সাপ্লিমেন্টারি পরীক্ষা। তবে অন্যান্য প্রতিষ্ঠান এখনো বন্ধ থাকলেও করোনায় স্বাস্থ্য সেবার ধারা অব্যাহত রাখতে বিভিন্ন প্রক্রিয়ায় সীমিত পরিসরে চলছে পরীক্ষা ও ক্লাস। 

►রুটিনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক