১৮ অগাস্ট, ২০২১ ০৬:১৮ পিএম

লক্ষীপুরের চন্দ্রগঞ্জে বিনামূল্যে অক্সিজেন সেবার উদ্বোধন

লক্ষীপুরের চন্দ্রগঞ্জে বিনামূল্যে অক্সিজেন সেবার উদ্বোধন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে রোগীদের অক্সিজেনের চাহিদা পূরণে বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করেছে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার চৌপল্লী গ্রামের স্থানীয় ছাত্র ও যুবকদের সংগঠন উত্তর জয়পুর অক্সিজেন ব্যাংক। 

শুক্রবার (১৩ আগস্ট) চৌপল্লী স্কুল মিলনায়তনে উপজেলা ভাইস চেয়ারম্যান ও উত্তর জয়পুর অক্সিজেন ব্যাংকের সভাপতি এডভোকেট রহমত উল্যা বিপ্লব এ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে, ‘সেবা পাওয়া রোগীর অধিকার, সেবা দেওয়া আমাদের দায়িত্ব’ এই স্লোগানকে সামনে রেখে পথচলার অঙ্গিকার ব্যক্ত করেন স্বেচ্ছাসেবকরা। তাঁরা করোনা আক্রান্ত ও সাধারণ শ্বাসকষ্ট রোগীদের বিনামূল্যে অক্সিজেন ও নেবুলাইজার সেবা প্রদান করবে। সংগঠনটি একযোগে ছয়জনকে অক্সিজেন সেবা, চারজনকে নেবুলাইজার সেবা দিতে সক্ষম।

উত্তর জয়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও অক্সিজেন ব্যাংকের সাধারণ সম্পাদক ফিরোজ মাহামুদ বাকীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেলোয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, চাঁদপুর জেলা পরিসংখ্যান অফিসের সাবেক উপ-পরিচালক খালেদ সাইফুল্যা, চৌপল্লী কে ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু পরীক্ষীৎ চন্দ্র দেব নাথ এবং বিভিন্ন স্বেচ্চাসেবী সংগঠনের সদস্যবৃন্দ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক