কোভ্যাক্সসহ বিভিন্ন উৎস থেকে ২১ কোটি টিকা পাবে বাংলাদেশ
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ রোধে উপহার ও অনুদান মিলিয়ে ২১ কোটি ডোজ কোভিড টিকা পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ গেছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
প্রশাসনের শীর্ষ কর্মকর্তা সচিবদের নিয়ে বুধবার (১৮ আগস্ট) এক সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। পরিকল্পনা কমিশনের সভাকক্ষে সচিব সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন,‘মন্ত্রিপরিষদ সচিব বলেন, সভায় টিকার বিষয়টা ভালোভাবে আশ্বস্ত করা হয়েছে। সর্বশেষ ক্রয় সংক্রান্ত সভায় ছয় কোটি ডোজ টিকা ক্রয়ের জন্য অনুমোদন দেয়া হয়। সভায় জানানো হয় বিভিন্ন উৎস থেকে ২১ কোটি চার লাখ ডোজের প্রতিশ্রুতি পাওয়া গেছে। এর মধ্যে তিন কোটি ১০ লাখ কিনেছি। দেশের মানুষকে দুই কোটি পাঁচ লাখ টিকা দেয়া হয়েছে। এখন এক কোটি চার লাখ টিকা হাতে আছে। ধাপে ধাপে সেগুলো দেয়া হচ্ছে। টিকা নিয়ে আর অসুবিধা হবে না বলেও জানান মন্ত্রিপরিষিদ সচিব।’
চলতি বছর করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকারঘোষিত বিধিনিষেধ তুলে নেয়ার পর নতুন করে সচিব সভা অনুষ্ঠিত হয়।