গফরগাঁও মেডিকেল অ্যান্ড ডেন্টাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
মেডিভয়েস রিপোর্ট: ময়মনসিংহ জেলা গফরগাঁও উপজেলা মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের অন্যতম সংগঠন গফরগাঁও মেডিকেল অ্যান্ড ডেন্টাল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুন) চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. এইচ এ গোলন্দাজ ও ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইবউদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী এক বছরের জন্য গফরগাঁও মেডিকেল অ্যান্ড ডেন্টাল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের ৩৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হলো।’
কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী সাদমান ইসলাম তন্ময় ও ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের শিক্ষার্থী ফারজানা সুলতানা শান্তা।
সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ শিক্ষার্থী আনিকা তাবাস্সুম, ঢাকা ডেন্টাল কলেজের শিক্ষার্থী নুসরাত জাহান ও তানভীর আহমেদ। এছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রেমাঞ্জিতা রায় দীপ্তি, নেহাল নির্জন ও শাহরিয়ার ইসলাম শান্ত।
দপ্তর ও উপ-দপ্তর সম্পাদক হয়েছেন যথাক্রমে জাহিদুল হাসান মুরাদ ও সাব্বির আল মেহেদী সম্রাট। প্রচার ও প্রকাশনা ও উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফয়সাল হোসেন ও মুজাহিদ অনিক। এছাড়া অর্থ ও উপ-অর্থ সম্পাদক হিসেবে যথাক্রমে জেরিন তাসনিম ও মোহাইমিনুল ইসলাম ফারদিন।