০৮ জুন, ২০২১ ০৩:০৪ পিএম

আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিলেন বিএমএ মহাসচিব

আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিলেন বিএমএ মহাসচিব
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া উপ-নির্বাচনে সিলেট-৩ আসনের ক্ষমতাশীন দল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন দলটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য এবং চিকিৎসকদের জাতীয় সংগঠন  বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।

সোমবার (০৭ জুন) বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়নপ্রত্যাশী ফরম জমা দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সিলেটের দক্ষিন সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ ও চিকিৎসক নেতৃবৃন্দ।

মনোনয়ন ফরম জমাদান কালে ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি- আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলের সাংগঠনিক নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সৎ, দক্ষ ও দলের কর্মীদের প্রতি নিবেদিত এবং এলাকার উন্নয়ন কাজে পারদর্শী প্রার্থীকেই সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন দেবেন।’

প্রসঙ্গত, এর আগে গত রোববার (০৬ জুন) সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলটির মনোনয়ন ফরম ক্রয় করেন তিনি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক