সিনিয়র প্রোগ্রামার: পদোন্নতি ও উচ্চতর স্কেল প্রদানে ডিপিসির সভা ৩০ মে
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের প্রোগ্রামার পদ থেকে সিনিয়র প্রোগ্রামার পদে পদোন্নতি ও উচ্চতর স্কেল প্রদানের বিষয়ে সভা আগামী ৩০ মে। এ সভায় সভাপতিত্ব করবেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব।
বৃহস্পতিবার (২০ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের প্রশাসন-১ অধিশাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রোগ্রামর পদ হতে সিনিয়র প্রোগ্রামার পদে পদোন্নতি এবং উচ্চতর স্কেল প্রদানের বিষয়ে এ বিভাগের সচিব মহোদয়ের সভাপতিত্বে আগামী ৩০ মে ২০২১ তারিখ বেলা ১১ ঘটিকায় মন্ত্রণালয়ের মিনি সভাকক্ষে (কক্ষ নং-৩৩৮, ভবন নং-৩, চতুর্থ তলা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) ডিপিসি কমিটির সভা অনুষ্ঠিত হবে।’
ওই সভায় সংশ্লিষ্ট সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট, সেবা বিভাগের সচিবের একান্ত সচিব ও অতিরিক্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তাসহ সংশিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।