১৮ মে, ২০২১ ১০:১৯ পিএম

ময়নামতি মেডিকেলে বিডিএফ স্টুডেন্টস শাখার ঈদ সামগ্রী বিতরণ

ময়নামতি মেডিকেলে বিডিএফ স্টুডেন্টস শাখার ঈদ সামগ্রী বিতরণ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ) স্টুডেন্টস উইং কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ শাখার উদ্যোগে ঈদ-উল ফিতর উপলক্ষে দুস্থ অসহায়-গরিবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (৯ মে) বিকেলে এ সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন ময়নামতি মেডিকেল কলেজ শাখার সভাপতি মো. সোয়েব হোসেন(সৌরভ)।

তিনি বলেন, বিডিএফ স্টুডেন্টস উইং সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে। করোনা মহামারির এই সময়ে আমাদের সামর্থ অনুযায়ী মাস্ক, খাবার, ইফতার ও সেহরি বিতরনের মতো সেবা মূলক কার্যক্রম পরিচালনা করেছি। এরই ধারাবাহিকতায় আমরা এই পবিত্র ঈদুল ফিতরে ঈদ সামগ্রী বিতরণে করেছি।

ঈদ উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বিডিএফ স্টুডেন্টস উইং কেন্দ্রীয় প্রতিনিধি সৌম্য সোহান সরকার, ময়নামতি মেডিকেল শাখার সাধারণ সম্পাদক আব্দুলাহ-আল-মামুন। এছাড়া উপস্থিত ছিলেন বিডিএফ স্টুডেন্টস উইং ময়নামতি মেডিকেল শাখার সদস্য জামিউল, নাসিম, ইসমাইল প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ঈদ সামগ্রী বিতরণ
পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক