০৬ মে, ২০২১ ১২:৩৯ পিএম

ওএমসিতে জনবল নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন

ওএমসিতে জনবল নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির অধীন অল্টারনেটিভ মেডিকেল কেয়ার (ওএমসি) অপারেশনাল প্লানের অনূকুলে ১৪ ক্যাটাগরিতে ৮০টি শূন্য পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগ দেওয়ার অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (২৬ এপ্রিল) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রকল্প বাস্তবায়ন-১ শাখার যুগ্মসচিব মোহাম্মদ নাসির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচীর অধীন অল্টারনেটিভ মেডিকেল কেয়ার (কোড-১২৭১২৭০২-২২৪০২১০১১) অপারেশনাল প্লানের অনুকুলে অষ্টম, নবম ও দশম গ্রেডের ১৪টি ক্যাটাগরির ৮০টি শূন্য পদে নিম্নোক্ত ছক মোতাবেক প্রকল্পকালীন অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগে নির্দেশক্রমে অনুমোদন প্রদান করা হলো।

নির্দেশনা অনুযায়ী, প্রভাষক পদে ১৩টি, ইনডোর মেডিকেল অফিসার পদে তিনটি, রেসিডেনসিয়ার ফিজিসিয়ান পদে একটি, রেজিস্ট্রার পদে একটি, সহকারী রেজিস্ট্রার পদে একটি, মেডিকেল অফিসার পদে ৫৬টি, ড্রাগ সুপারিনটেনডেন্ট পদে দুইটি, ফার্মাসিস্ট পদে তিনটি সহ মোট ৮০টি পদের অনুমোদন দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল, নিয়োগ বা বাছাই কমিটির সুপারিশের প্রেক্ষিতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞপ্তির অনুলিপি অবগতির জন্য স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের একান্ত সচিব ও অতিরিক্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নিয়োগ বিজ্ঞপ্তি
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

কাতারভিত্তিক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে ইরানের এক ধর্মীয় নেতার তথ্য

ফেব্রুয়ারিতে দ্বিতীয় হামলার পর হাসপাতালের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হন মোজতবা খামেনী

ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

কাতারভিত্তিক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে ইরানের এক ধর্মীয় নেতার তথ্য

ফেব্রুয়ারিতে দ্বিতীয় হামলার পর হাসপাতালের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হন মোজতবা খামেনী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক