১১ এপ্রিল, ২০২১ ০৩:১৯ পিএম
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে এফডিএসআর দপ্তর সম্পাদক
ডা. রাশিদুল হক। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: হৃদরোগে আক্রান্ত হয়েছেন চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস এন্ড রেস্পন্সিবিলিটিজ (এফডিএসআর) দপ্তর সম্পাদক ও স্যার সলিমুল্ল্যাহ মেডিকেল কলেজ মানসিক রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রাশিদুল হক।
আজ রোববার (১১ এপ্রিল) দুপুরে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন এফডিএসআরের মহাসচিব ডা. শেখ আবদুল্লাহ আল মামুন।
তিনি বলেন, ‘গতকাল হঠাৎ বুকে ব্যথা দেখা দেয় ডা. রাশিদুল হকের। পরে তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এখন ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজকে তার এনজিওগ্রাম করে লেফ্ট সারকামফ্লেক্স আর্টারিতে ১০০% ব্লক থাকায় স্টেন্টিং করা হয়েছে। বর্তমানে তার অবস্থা স্ট্যাবল এবং তিনি সিসিইউ এ আছেন।’
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : হৃদরোগে আক্রান্ত
-
০৮ অগাস্ট, ২০২২
-
১১ এপ্রিল, ২০২১
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
ধর্মীয় মূল্যবোধভিত্তিক উদ্যোগে দেশে টাইপ-টু ডায়াবেটিসের ঝুঁকি কমেছে ৪৩ শতাংশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য
দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন
ধর্মীয় মূল্যবোধভিত্তিক উদ্যোগে দেশে টাইপ-টু ডায়াবেটিসের ঝুঁকি কমেছে ৪৩ শতাংশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য
দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার কাণ্ড
ভুয়া ইন্টার্নশিপ সনদে নিবন্ধন, বাতিলে রামেকের আবেদনের নথি নেই বিএমডিসির কাছে
এই বিভাগের সর্বাধিক পঠিত