২২ মার্চ, ২০২১ ১০:৪৯ এএম

জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যু

জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যু
আতিকুল্লাহ খান মাসুদ। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রকাশক, সম্পাদক ও গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান আতিকউল্লাহ খান মাসুদ(৭১) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ তিনি বাসায় অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত বসুন্ধরা আবাসিক এলাকার একটি হাসপাতালে নেওয়ার পথে মারা যান আতিকউল্লাহ খান মাসুদ। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

জনকণ্ঠের প্রধান প্রতিবেদক ও ডেপুটি এডিটর ওবায়দুল কবির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, ভোর সাড়ে ৫টার দিকে তার শ্বাসকষ্ট শুরু হয়। এরপর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্যমন্ত্রীর শোক

আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক,এমপি।

শোকবার্তায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আতিকউল্লাহ খান মাসুদ তার আদর্শ ও নীতির মাধ্যমে জনকণ্ঠ পত্রিকাকে অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়নের মুখপাত্র হিসেবে পরিগণিত করেছেন।শত প্রতিকূলতাতেও তার অবস্থান ছিল অনড় ও অটুট। তার মৃত্যুতে দেশ একজন বরেণ্য ও অসাম্প্রদায়িক সম্পাদককে হারালো।

মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের সম্পাদনায় ১৯৯৩ সালে প্রকাশিত হয় দৈনিক জনকণ্ঠ। এ পত্রিকাটি সর্বপ্রথম দেশের কয়েকটি স্থান থেকে একযোগে ছাপা শুরু হয়েছিল। পরে অবশ্য সেটি চলমান থাকেনি।

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক