১৫ মার্চ, ২০২১ ০৮:৩১ পিএম

সংক্রমণ বাড়লে স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা: স্বাস্থ্যমন্ত্রী 

সংক্রমণ বাড়লে স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা: স্বাস্থ্যমন্ত্রী 
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ ক্রমাগতভাবে বাড়তে থাকলে ৩০ মার্চ স্কুল ও কলেজ খোলার বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়, প্রাদুর্ভাব বেড়ে গেলে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।

আজ সোমবার (১৫ মার্চ) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরেজাহিদ মালেক বলেন, ‘এ বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে। এটাকে (শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত) রিভিউ করতে পারে। সংক্রমণ যদি বেড়ে যায়, তাহলে নিশ্চয় তারা হয়তো এটাকে রিভিউ করবেন। আর যদি করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকে, তাহলে হয়ত তারা তাদের মত করে সিদ্ধান্ত নেবেন।’

গত কয়েক দিনে দেশে সংক্রমণ ও মৃত্যুর হার বাড়ার ঘটনায় ‘আতঙ্কিত না হলেও উদ্বিগ্ন’ উল্লেখ করে তিনি বলেন, সারাদেশে বিভিন্ন হাসপাতালে এ বিষয়ে কথাও বলেছেন।

মন্ত্রী আরও বলেন, ‘কথা বলে আমাদের কাছে যেটা মনে হয়েছে, লোকজন স্বাস্থ্যবিধি মানছে না। তারা সিলেট, কক্সবাজারে ঘুরে বেড়াচ্ছে, কোনো মাস্ক পরছে না, সামাজিক দূরত্ব বজায় রাখছে না। আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগছি যে করোনাভাইরাস নাই। নো মাস্ক নো সার্ভিস কর্মসূচিকে অবহেলা করছি।’

এর আগে রোববার (১৪ মার্চ) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এক নির্দেশনায় বলা হয়েছে, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ মার্চ দেশের সাধারণ স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি পর্যায়ের সব সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

দেশে করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণের সংখ্যা লাফিয়ে বাড়ছে। গত ১৫ দিনে করোনাভাইরাসে মৃত্যু ও নতুন রোগী শনাক্ত বেড়েছে তিনগুণ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১ মার্চ পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছিল। ১৫ দিনের ব্যবধানে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয় ২৬ জনের। এ সময়ে এক হাজার ৭৭৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

এক বছরের ব্যবধানে করোনায় সংক্রমণ ও মৃত্যু কমে যাওয়ার পর নতুন করে ভাইরাসটির প্রকোপ বৃদ্ধি পাওয়ায় নড়েচড়ে বসেছে সরকার। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সতর্কতার অংশ হিসেবে তাই মাঠ প্রশাসনের কর্মকর্তাদের মাস্ক পরা নিশ্চিতকরণসহ স্বাস্থ্য বিধি প্রতিপালনের নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক