২০ ফেব্রুয়ারী, ২০২১ ০৩:২৩ পিএম

অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক

অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

জাহিদ মালেক বলেন, ‘এটিএম শামসুজ্জামান কেবল একজন জনপ্রিয় অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনা বিকাশে একজন পুরোধা ব্যক্তিত্ব। নিপুন অভিনয় দিয়ে তিনি ধীরে ধীরে নিজেকে একটি প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন। তাঁর চলে যাওয়া বাঙালি সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। তাঁর সৃজনশীল সৃষ্টিকর্মের মাঝেই তিনি এদেশের মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক