৩৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের সুপারিশপ্রাপ্তদের তথ্য প্রদানের নির্দেশ
মেডিভয়েস রিপোর্ট: ৩৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশপ্রাপ্তদের আগামী ১৩ ফেব্রুয়ারির মধ্যে প্রয়োজনীয় তথ্য প্রদানের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) ইস্যু করা মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ৩৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক সুপারিশকৃত কর্মকর্তাদের তথ্য সংগ্রহের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত লিংক ব্যবহার করে আগামী ১৩ ফেব্রুয়ারির মধ্যে আবশ্যিকভাবে তথ্য প্রদানের জন্য অনুরোধ করা হলো।
স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাদের তথ্য প্রদানের জন্য এই লিংকে ক্লিক করে তথ্য প্রদান করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তির অনুলিপি অবগতির জন্য স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস), স্বাস্থ্য সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।