০৩ ফেব্রুয়ারী, ২০২১ ০৩:১৭ পিএম

শাহজালাল বিমানবন্দরে স্যানিটারি ইন্সপেক্টর নিয়োগ

শাহজালাল বিমানবন্দরে স্যানিটারি ইন্সপেক্টর নিয়োগ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্তিতে কাজ করার জন্য স্যানিটারি ইন্সপেক্টর নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আগ্রহী প্রার্থীদের পত্র জারির সাত দিনের মধ্যে আবেদনের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) অধিদপ্তরের প্রশাসন-১ সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মঈনুল হক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরেরর অধীন সব স্যানিটারি ইন্সপেক্টরদের জানানো যাচ্ছে যে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্তিতে কাজ করার জন্য ইন্সপেক্টর ন্যস্ত করা হবে।

যে সকল স্যানিটারি ইন্সপেক্টররা রাজধানীর কুর্মিটোলা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্তিতে কাজ করতে ইচ্ছুক তাঁরা যথাযথ কতৃপক্ষের মাধ্যমে পত্র জারির সাতদিনের মধ্যে পরিচালক (প্রশাসন) বরাবর আবেদন করার জন্য বলা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আদেশের অনুলিপি অবগতির জন্য স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক. উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও সিভিল সার্জনের কাছে পাঠানো হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নিয়োগ বিজ্ঞপ্তি
দ্রুত বাস্তবায়নের পথে ই-হেলথ কার্ড, আসছে এআই স্বাস্থ্যসেবা
‘ই-হেলথ কার্ড’ ও ‘এআইচালিত স্বাস্থ্য অপারেটিং সিস্টেম’ বাস্তবায়নের দাবরপ্রান্তে

দ্রুত বাস্তবায়নের পথে ই-হেলথ কার্ড, আসছে এআই স্বাস্থ্যসেবা

‘ই-হেলথ কার্ড’ ও ‘এআইচালিত স্বাস্থ্য অপারেটিং সিস্টেম’ বাস্তবায়নের দাবরপ্রান্তে

দ্রুত বাস্তবায়নের পথে ই-হেলথ কার্ড, আসছে এআই স্বাস্থ্যসেবা

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক