২৯ জানুয়ারী, ২০২১ ০৬:২৬ পিএম

সৌরভ গাঙ্গুলির হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার

সৌরভ গাঙ্গুলির হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: ভারতের সাবেক অধিনায়ক ও দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলির হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। শুক্রবার হাসপাতালের এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে পিটিআই।

৪৮ বছর বয়সী সৌরভকে বৃহস্পতিবার রাতে আইসিইউতে রাখা হয়েছিল।

বুকে ব্যথা নিয়ে চলতি মাসে দ্বিতীয়বারের মতো গত বুধবার হাসপাতালে ভর্তি হন সৌরভ। কলকাতার অ্যাপোলো হাসপাতালে বৃহস্পতিবার তার আরেকটি এনজিওপ্লাস্টি করা হয়। হৃদযন্ত্রে বসানো হয় আরও দুটি রিং।

হাসপাতালে সৌরভকে দেখতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সংবাদমাধ্যমকে জানান, সৌরভের সঙ্গে কথা হয়েছে তার। সৌরভ জেগে আছে, কথা বলছে। অস্ত্রোপচার সফল হয়েছে। আমি তার ও তার স্ত্রীর সঙ্গে কথা বলেছি।

তিনি বলেন, সৌরভ গাঙ্গুলির স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল। রাতে তার ভালো ঘুম হয়েছে। সিনিয়র চিকিৎসকরা পুরো চেকআপ করবেন, তারপর তাকে অন্য ওয়ার্ডে স্থানান্তরিত করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে এ মাসের শুরুতে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সৌরভকে। সেবার বাড়িতে জিম করার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং মাথা ঘুরে পড়ে যান তিনি। সেসময় কলকাতার উডল্যান্ড হাসপাতালে পাঁচ দিনের চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন ভারতের সাবেক অধিনায়ক।

ওই সময় কলকাতার বিভিন্ন গণমাধ্যম জানায়, তার হৃদযন্ত্রে তিনটি ব্লকেজ ধরা পড়ার কথা। যার একটিতে রিং বসানো হয়েছিল। বৃহস্পতিবার এনজিওপ্লাস্টি করে হৃদযন্ত্রে বসানো হয় আরও দুটি রিং।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও