০৫ জানুয়ারী, ২০২১ ১২:৫২ পিএম

করোনায় কর্নেল (অব.) ডা. আবুল কাসেমের মৃত্যু

করোনায় কর্নেল (অব.) ডা. আবুল কাসেমের মৃত্যু
কর্নেল (অব.) আবুল কাসেম। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা ডেন্টাল সার্জন কর্নেল (অব.) ডা. আবুল কাসেম মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

ডেন্টাল সার্জন আবুল কসেম গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট এর প্রধান হিসেবে দায়িত্বপালন করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তান, পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। 

এ সময় ডা. চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ডা. কাসেমের স্ত্রীর জন্য দেশবাসীর কাছে দোয় চান। 

কর্নেল (অব.) আবুল কাসেমের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক