১০ নভেম্বর, ২০২০ ১১:০৮ এএম

সর্বহারা পার্টির পরিচয় দিয়ে ৫ চিকিৎসককে হত্যার হুমকি

সর্বহারা পার্টির পরিচয় দিয়ে ৫ চিকিৎসককে হত্যার হুমকি

মেডিভয়েস রিপোর্ট: চাঁদপুর জেলার হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ চিকিৎসককে ফোন দিয়ে সর্বহারা পার্টির সেকেন্ড ইন কমান্ড পরিচয় দিয়ে টাকা দাবি করে হত্যার হুমকি দিয়েছেন অজ্ঞাত এক ব্যক্তি। এ ঘটনায় গতকাল সোমবার (৯ নভেম্বর) জীবনের নিরাপত্তা চেয়ে এ ব্যাপারে সোমবার হাইমচর থানায় জিডি করেছেন চিকিৎসকরা।

তাঁরা হলেন ডা. মামুন রায়হান, ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. রাশেদ মোহাম্মদ, ডা. অদিতি বিশ্বাস. ডা. নাজমা আহমেদ।

হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত ইউএইচএফপিও) ডা. মামুন রায়হান জানান, গত ৭ নভেম্বর দুপুর ১টা ৫৫ মিনিট থেকে ২টা ১৫ মিনিট পর্যন্ত ০১৮১৪৫৭২৮৯০ নাম্বার থেকে বেশ কটি ফোন আসে। ফোন রিসিভ করলে ও প্রান্ত থেকে নিজেকে হাইমচরের সর্বহারা পার্টির সেকেন্ড ইন কমান্ড পরিচয় দিয়ে টাকা দাবি করে। টাকা দিতে না পারলে সে হত্যা করবে বলে হুমকি দেয়।

এরপরই আমার সহকর্মী ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. রাশেদ মোহাম্মদ, ডা. অদিতি বিশ্বাস. ডা. নাজমা আহমেদকেও একই নাম্বার থেকে ফোন দিয়ে টাকা দাবি করেন এবং টাকা না দিলে হত্যার হুমকি দেন। এই পরিপ্রেক্ষিতে আমরা চরম নিরাপত্তা-হীনতায় রয়েছি। পরবর্তীতে চাঁদপুর সিভিল সার্জন এবং ইউএইচএফপিও নির্দেশনার ভিত্তিতে হাইমচর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়।

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক