২৮ অক্টোবর, ২০২০ ০৬:২৮ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির বিষয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার

শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির বিষয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি বিবেচনায় দীর্ঘদিন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হবে কিনা সে বিষয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ বুধবার (২৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিশ্বব্যাপী চলমান মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুর ১২টায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি সংক্রান্ত ভার্চুয়াল প্রেস ব্রিফিং করবেন শিক্ষামন্ত্রী। 

ব্রিফিংয়ের শুরু হওয়ার এক ঘণ্টা আগে এর লিংক সাংবাদিকদের গ্রুপে সরবরাহ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রসঙ্গত, মাহামারী করোনাভাইরাসের ফলে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় গত ১৭ মার্চ থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত কওমি মাদ্রাসা ছাড়া দেশের সকল ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরই মধ্যে প্রাথমিক সমাপনী (পিএসই), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা বাতিল করেছে সরকার। একই সঙ্গে মাধ্যমিক পর্যায়ের সকল শ্রেণির বার্ষিক পরীক্ষাও বাতিল করা হয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক