২৫ অক্টোবর, ২০২০ ০১:১২ পিএম

করোনামুক্ত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

করোনামুক্ত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাস মুক্ত হলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (২৫ অক্টোবর) তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মোহম্মদ মকবুল হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গতকাল করোনায় আক্রান্ত হাছান মাহমুদের পুনরায় করোনা পরীক্ষা করা হয়। আজ তাঁর করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। একইসঙ্গে মন্ত্রীর স্ত্রীর করোনা পরীক্ষার ফলও নেগেটিভ এসেছে। যদিও তিনি করোনা আক্রান্ত ছিলেন না বলে জানিয়েছে মকবুল হোসেন।

তবে তিনি এখনও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি রয়েছেন। আজ তাঁর বাসায় ফেরার কথা রয়েছে।

এর আগে গত ১৬ অক্টোবর করোনাভাইরাসে আক্রান্ত হন হাছান মাহমুদ। ওই দিনই তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে বিএসএমএমইউ-তে স্থানান্তর করা হয়। তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল থেকেই তিনি দাপ্তরিক ফাইলে স্বাক্ষরসহ মন্ত্রণালয়ের কাজের সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছেন বলেও জানিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক