২১ অক্টোবর, ২০২০ ০২:২৩ পিএম

সহকারী অধ্যাপক পদে আবেদনের অনুমতি পেলেন দুই চিকিৎসক

সহকারী অধ্যাপক পদে আবেদনের অনুমতি পেলেন দুই চিকিৎসক

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্তব্যরত ভিন্ন ভিন্ন বিভাগের দুই চিকিৎসককে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সহকারী অধ্যাপক পদে আবেদনের অনুমতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার (১৯ অক্টোবর) মন্ত্রণালয়ের সেবা বিভাগের ইস্যু করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুমতি পাওয়া চিকিৎসকরা হলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০০ শয্যা বিশিষ্ট বার্ণ ও প্লাষ্টিক সার্জারি ইউনিটের জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) চলমান দায়িত্বে সিনিয়ল কনসালটেন্ট পদের বিপরীতে কর্মরত ডা. মো.মামুনুর রশীদ এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিকেল অফিসার (হেমাটোলজি বিভাগ) ডা. মো. গোলজার হোসেন।

সেবা বিভাগের পার-৩ অধিশাখার উপসচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালকের (প্রশাসন) দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। 

এছাড়াও আদেশের অনুলিপি স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের একান্ত সচিব, অতিরিক্ত সচিবের (প্রশাসন) ব্যক্তিগত কর্মকর্তা ও যুগ্মসচিবের (পারসোনেল) ব্যক্তিগত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

কাতারভিত্তিক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে ইরানের এক ধর্মীয় নেতার তথ্য

ফেব্রুয়ারিতে দ্বিতীয় হামলার পর হাসপাতালের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হন মোজতবা খামেনী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক