১৭ অক্টোবর, ২০২০ ০৭:৫৪ পিএম

ফেব্রুয়ারিতে দেশে ৩ কোটি করোনা ভ্যাকসিন আসবে: স্বাস্থ্য সচিব

ফেব্রুয়ারিতে দেশে ৩ কোটি করোনা ভ্যাকসিন আসবে: স্বাস্থ্য সচিব

মেডিভয়েস রিপোর্ট: আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের মধ্যে অক্সফোর্ডের আবিষ্কৃত করোনাভাইরাসের তিন কোটি ভ্যাকসিন দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা সচিব মো. আবদুল মান্নান।

আজ শনিবার (১৭ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এজন্য কয়েকশ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে জানিয়ে স্বাস্থ্য সচিব বলেন, একই সঙ্গে করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ সরকার। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, মেয়র মাহমুদ পারভেজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাদির ভূঁইয়া।

এর আগে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শেষ দিন উপজেলা পরিষদ সভাকক্ষে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক