করোনার দ্বিতীয় ঢেউ
জার্মানিতে একদিনে সংক্রমণের রেকর্ড
মেডিভয়েস ডেস্ক: গত এপ্রিল মাসের পর থেকে জার্মানিতে করোনাভাইরাস সংক্রমণ অনেকটা কমে এসেছিল। তবে গত নয় অক্টোবর থেকে দেশটিতে আবার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। দ্বিতীয়বারের ধাক্কায় জার্মানিতে ১৫ অক্টোবর ৭ হাজার ৩৩৪ জন করোনা আক্রান্ত হয়েছেন, যা এখন পর্যন্ত দেশটিতে সর্বোচ্চ দৈনিক আক্রান্তের রেকর্ড।
এর আগে করোনা মহামারির শুরুর দিকে গত ২৭ মার্চ দেশটিতে একদিনে ৬৯৩৩ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছিলেন, যা ছিল ১৫ অক্টোবর পর্যন্ত একদিনে সবচেয়ে বেশি আক্রান্তের রেকর্ড।
এছাড়াও গত বুধবার দেশটিতে ৬ হাজার ৬৩৮ জন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে জার্মানির সংক্রমণ রোগ বিষয়ের গবেষণা কেন্দ্র রবার্ট কক ইনস্টিটিউট।
এ ধাক্কায় জার্মানিতে নতুন করে কয়েকজন প্রবাসী বাংলাদেশি করোনা আক্রান্ত হওয়ায় খবর পাওয়া গেছে।
এলাকাভিত্তিক বিধিনিষেধ আরোপ
এদিকে নতুন সংক্রমণ ঠেকাতে এলাকাভিত্তিক বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। আক্রান্তের সংখ্যার অনুপাতে বার্লিন, ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখসহ বেশ কয়েকটি বড় বড় শহরে রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত সকল রেস্টুরেন্ট, বার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়াও ঘরোয়াভাবে ১০ জন এবং বাহিরে ২৫ জনের বেশি একত্রিত হওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী, জার্মানিতে এখন পর্যন্ত সাড়ে তিন লাখ ৫৪ হাজার ৬৪৩ জন মানুষ করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে ওঠেছেন প্রায় ২ লাখ ৪৫ হাজার ৬০০ মানুষ। মারা গেছেন প্রায় ৯ হাজার ৮৩১ জন।
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’