১৩ অক্টোবর, ২০২০ ০৬:৪১ পিএম

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নামে প্রতারণার বিষয়ে সতর্কবার্তা

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নামে প্রতারণার বিষয়ে সতর্কবার্তা

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য সেবা বিভাগে কর্মরতদের নামে নিয়োগ, বদলি বা কাজের তদবিরের কথা বলে অর্থ আদায় ও প্রতারণার বিষয়ে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 

সোমবার (১২ অক্টোবর) মন্ত্রণালয়ের সেবা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়, স্বাস্থ্য সেবা বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণের নাম বলে ও মিথ্যা পরিচয় দিয়ে টেলিফোনে বিকাশসহ বিভিন্ন মাধ্যমে বদলী/পদোন্নতি ইত্যাদি বিষয়ে অর্থ দাবী করা হচ্ছে। এ ধরনের অপরাধজনক কাজ থেকে সকলকে সতর্কভাবে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।

এছাড়াও সেবা বিভাগের পারসোনাল-২ উপশাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ধরনের কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে অবগত করার জন্য অনুরোধ করা হয়েছে। 

সতর্কীকরণ সংক্রান্ত এ আদেশের অনুলিপি স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (প্রশাসন), স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক