১২ অক্টোবর, ২০২০ ০৯:০৬ পিএম

‘দ্রুত পদক্ষেপ ও সিদ্ধান্ত গ্রহণে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে’

‘দ্রুত পদক্ষেপ ও সিদ্ধান্ত গ্রহণে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে’

মেডিভয়েস রিপোর্ট: মহামারী চলাকালে সরকারের দ্রুত প্রদক্ষেপ ও সিদ্ধান্ত গ্রহণের ফলে করোনা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এসেছে এবং জনগন এর সুফল পেয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

আজ সোমবার (১২ আক্টোবর) রাজধানীর গুলশানের একটি হোটেলে করোনা সংক্রান্ত গবেষণার ফল প্রকাশ অনুষ্ঠানে জুমের মাধ্যমে অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, অন্যান্য অনেক দেশের তুলনায় করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ ভালো করেছে, ভালো আছে। সরকার আগে থেকে প্রস্তুতি নেওয়ায় জনগন এর সুফল পেয়েছে। দেশে এ পর্যন্ত ১০৯টি করোনা ল্যাব, হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন,  হাইফ্লো ন্যাজাল ক্যানুলাসহ অন্যান্য সবকিছুর ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন জাহিদ মালেক।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসএ আইডি এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর ও বেসরকারি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) যৌথভাবে ‘প্রিভিলেন্স, সেরোসার্ভিল্যান্স ও জেনোমিক ইপিডিমিওলজি অব কোভিড-১৯ ইন ঢাকা’ শীর্ষক জরিপ প্রতিবেদন তুলে ধরেন।

প্রতিবেদনে বলা হয়, দেশে অ্যান্টিবডি পরীক্ষায় দেখা গেছে ঢাকার শতকরা ৪৫ ভাগ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২৪ ভাগের বয়স ৬০ বছরের বেশি। এছাড়াও ঢাকার বস্তিগুলোর প্রায় ৭৪ ভাগই করোনায় আক্রান্ত হয়েছে। তবে আক্রান্ত অধিকাংশের দেহের করোনার উপসর্গ দেখা যায়নি বলেও উল্লেখ করা হয়েছে।

এ সময় দেশে করেনার সংক্রমণ নিয়ন্ত্রণ, চিকিৎসা ও টিকা দেওয়ার ব্যাপারে এসব তথ্য গুরুত্বপূর্ণ কাজে লাগবে বলে আশা ব্যক্ত করেন আইইডিডিআর ও আইসিডিডিআরবির গবেষক ও বিজ্ঞানীরা।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মো. শহীদউল্ল্যা, ইউএসএইড বাংলাদেশের মিশন ডিরেক্টর ডেরিক ব্রাউন, আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন, আইসিডিডিআরবির সিনিয়র বিজ্ঞানী শামসুল আরেফিন প্রমুখ।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক