০২ সেপ্টেম্বর, ২০২০ ০৯:৪৬ এএম

উৎপত্তিস্থল উহানেই খুলে দেয়া হলো শিক্ষা প্রতিষ্ঠান

উৎপত্তিস্থল উহানেই খুলে দেয়া হলো শিক্ষা প্রতিষ্ঠান

মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের উৎপত্তিস্থল সেই উহানেই খুলে দেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘ আট মাস পর উহানে প্রায় তিন হাজার স্কুল খুলে দেয়া হয়েছে। চলতি মাসে ধারাবাহিকভাবে উহানের বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়া হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রায় ১৪ লাখ শিক্ষার্থীকে শিক্ষা প্রতিষ্ঠানে স্বাগত জানানো হয়। দীর্ঘদিন পর স্কুলে ফিরতে পেরে খুশি শিক্ষার্থীরা।

জানা গেছে, স্কুল খুলে দেয়ায় আগের দল বেধে না ঢুকলেও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান প্রবেশ করছে শিশুরা। শহরটিতে মহামারি করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আসায় দীর্ঘ দিন পর খুলে দেয়া হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এতে আনন্দিত কোলমতি শিশুরা। তবে, স্কুল চালু হলেও মানা হচ্ছে সর্বোচ্চ সতর্কতা। শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের পরপরই ভালো করে হাত ধুয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করতে হচ্ছে শিক্ষার্থীদের। ক্লাস শুরুর আগে প্রতিটি শ্রেণিকক্ষে ছিটানো হচ্ছে জীবাণুনাশক।

শিক্ষার্থীদের ভাষ্য, নতুন করে সব শুরু হচ্ছে। আমরা আবার একসাথে হব বিষয়টি ভাবতেই ভালো লাগছে। অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা হয়েছে। আমি সত্যিই আনন্দিত।

ফুজিয়াপো স্কুলের  প্রিন্সিপাল লু হং জানিয়েছেন, তারা পাঁচটি ধাপ মেনে স্কুল চালু করেছেন। শিক্ষক-কর্মচারীদের পাশাপাশি শিক্ষার্থীদের সেগুলো অনুসরণ করতে বলা হয়েছে। আশা করা হচ্ছে সবাই নিয়ম মেনে চলবে।

এক প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার উহানে প্রায় তিন হাজার স্কুল খুলে দেয়া হয়েছে। চলতি মাসে ধারাবাহিকভাবে উহানের বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়া হবে। এদিন উহান ছাড়াও চীনের বিভিন্ন শহরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে।

গত বছরের ডিসেম্বরে উহানেই প্রথমবারের করোনার সংক্রমণ দেখা দেয়। এরপর ধীরে ধীরে এ ভাইরাস বিশ্বের প্রতিটি দেশে ছড়িয়ে পড়ে।

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও