০১ সেপ্টেম্বর, ২০২০ ১০:৩৫ পিএম

আমরণ অনশনে ১৩ মেডিকেল টেকনোলজিস্ট  

আমরণ অনশনে ১৩ মেডিকেল টেকনোলজিস্ট  

মেডিভয়েস রিপোর্ট: করোনাকালে কাজ করেও নিয়োগ না পাওয়া শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১৩ মেডিকেল টেকনোলজিস্ট আমরণ অনশন শুরু করেছেন। তাদের নিয়োগে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে তারা শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে অনশন কর্মসূচি পালন শুরু করেন।

সূত্রে জানা যায়, করোনাকালে স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে করোনা পরীক্ষায় সরাসরি কাজ করা মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ দিয়েছে সরকার। রকারি রাজস্ব খাতের অনুকুলে প্রথম ধাপে ১৪৫ জন ও দ্বিতীয় ধাপে ৫৭ জন মেডিকেল টেকনালোজিস্ট নিয়োগের অনুমোদন দেওয়া হয়। কিন্তু সেই ১৪৫ জন ও ৫৭ জন মেডিক্যাল টেকনলোজিস্টের মধ্যে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১৩ জন মেডিকেল টেকনোলজিস্টের নাম তালিকাভুক্ত হয়নি। এ অবস্থায় তারা নিয়োগের দাবিতে নানা কর্মসূচি পালনের পর এই অনশন কর্মসূচি পালন শুরু করেছেন।

এ বিষয়ে আন্দোলনকারীরা বলেন, তারা প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতিক্রমে ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল কর্তৃপক্ষ তাদের করোনা পরীক্ষার কাজে নিয়োজিত করে। তারা জীবনের ঝুঁকি নিয়ে এ কাজ করেছেন। তবে দুই দফা নিয়োগের ক্ষেত্রে তাদেরকে নেওয়া হয়নি। অথচ শুরু থেকে তারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সেবা দিয়েছেন। এ অবস্থায় তারা নিয়োগের ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য তারা তাদের আমরণ অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক