২৪ জুন, ২০২০ ০৮:০৯ পিএম

স্বাস্থ্যে ব্যাপক রদবদলের কারণ জানতে চায় দুদক

স্বাস্থ্যে ব্যাপক রদবদলের কারণ জানতে চায় দুদক

মেডিভয়েস ডেস্ক: স্বাস্থ্য মন্ত্রণালয়ে গত কয়েকদিনে ব্যাপক রদবদলের ঘটনা ঘটেছে। স্বাস্থ্য সেবা বিভাগের সচিবসহ বদলি করা হয়েছে ৪ অতিরিক্ত সচিবকে। একই সময়ে স্বাস্থ্য অধিদফতরের এক পরিচালকসহ চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। হঠাৎ কী কারণে এক সাথে বিরাট সংখ্যক কর্মকর্তাকে বদলি করা হচ্ছে সে বিষয়ে জানতে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৪ জুন) দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি তদন্তে গঠিত টিমের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এ বিষয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ গণমাধ্যমকে বলেন, দুর্নীতির শাস্তি বদলি বা প্রত্যাহার হতে পারেনা। কেউ দুর্নীতি করলে তাকে প্রচলিত আইনে বিচারের সম্মুখীন হতে হবে। দুদক এক সঙ্গে এতজনকে বদলির কারণসহ বদলিকৃতদের বিষয়ে তথ্য চেয়েছে।

বদলি হওয়া একজন কর্মকর্তা উদ্বৃতি দিয়ে তিনি বলেন, স্বাস্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা অভিযোগ করেছেন তিনি সত্য কথা বলায় তাকে বদলি করা হয়েছে। এ অবস্থায় দুদক এই রদবদলের কারল জানতে চায়। কেউ দোষী হলে শুধুমাত্র বদলি না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, করোনা মহামারীর ভয়ানক বিপদের সময়ে স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনার নানা চিত্র সামনে চলে এসেছে। এরই সাথে এর কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে দেশের নানা মহল থেকে। বের হয়ে আসছে বছরের পর বছর ধরে মন্ত্রণালয়ে চলা সিন্ডিকেটের নানা তথ্য।

স্বাস্থ্য অধিদপ্তরের বদলিকৃত পরিচালক ডা. ইকবাল কবীরের বিরুদ্ধে পরিকল্পনা ও অধিদপ্তরের কেনাকাটায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। সম্প্রতি  দুদক স্বাস্থ্য অধিদপ্তরে দুর্নীতির তদন্ত শুরু করলে তদন্তে তার নাম উঠে আসে। 

এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তিনি বর্তমানে আইসোলেশনে থাকায় কারো সঙ্গে কথা বলছেন না। তবে দুদক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি দিয়ে ইকবাল কবিরের যাবতীয় তথ্য চেয়েছে।

বাদলির কোন শাস্তি নায় উল্লেখ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, শুধু বদলির মাধ্যমে যেন দুর্নীতিবাজ কর্মকর্তাদের দুর্নীতি চাপা পড়ে না যায় সে বিষয়ে সতর্ক হতে হবে। বদলি কোন সমাধান নয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক