২১ জুন, ২০২০ ০২:৩৩ পিএম

করোনায় ডা. বজলুর রহমানের মৃত্যু, স্ত্রী আইসিইউতে

করোনায় ডা. বজলুর রহমানের মৃত্যু, স্ত্রী আইসিইউতে
ডা. বজলুর রহমান। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চিকিৎসকদের মৃত্যু মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন রাজধানীর ইমপালস হাসপাতালের জেনারেল সার্জন ডা. বজলুর রহমান। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

শনিবার (২০ জুন) রাত সাড়ে ১০টায় ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ডা. বজলুর রহমানের ছেলে ডা. শহীদুল্লাহ ফয়সাল মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডা. বজলুর রহমানকে ঢাকায় প্রথম জানাজা শেষে গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার জীগবাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। আসর নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। 

এদিকে, করোনাভাইরাসে ডা. বজলুর রহমানের স্ত্রী সেতারা রহমানও আক্রান্ত হয়েছেন। এ অবস্থায় তিনি ইমপালস হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

ডা. বজলুর রহমানের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক