০২ জুন, ২০২০ ০১:২৬ পিএম

করোনায় প্রখ্যাত ইউরোলজিস্ট ডা. মঞ্জুর রশীদের মৃত্যু

করোনায় প্রখ্যাত ইউরোলজিস্ট ডা. মঞ্জুর রশীদের মৃত্যু

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশের প্রখ্যাত ইউরোলজিস্ট ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইউরোলজি বিভাগের সাবেক সিনিয়র কনসালটেন্ট ডা. মঞ্জুর রশীদ চৌধুরীর মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।

এ নিয়ে করোনায় এখন পর্যন্ত দেশের ৯ জন প্রতিথযশা চিকিৎসক ইন্তেকাল করেছেন। আর করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন চার জন। করোনাতে আক্রান্ত হয়েছেন ৮০০ এর বেশি চিকিৎসক।

মঙ্গলবার (২ জুন) বেলা ১১টায় রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। ৬১ বছরের মনজুর রশিদ চৌধুরী ১৮ দিন আগে কোভিড পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হন।

ঢামেক হাসপাতাল থেকে অবসর নেওয়ার পর তিনি আনোয়ার খান মর্ডান হাসপাতালেই রোগী দেখতেন।

ডা. মঞ্জুর রশীদ চৌধুরী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের চতুর্দশ ব্যাচের ছাত্র ছিলেন এবং মেডিকেল কলেজের সাবেক ভিপি হিসাবেও দায়িত্ব পালন করেছেন। 

দেশের প্রখ্যাত ইউরোলজিস্টের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক